প্রকাশিত: Mon, Jan 1, 2024 6:12 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:12 AM

[১]লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন একতরফা ভোট বর্জন করুন: রিজভী

মুযনিবীন নাইম: [২] বিএনপির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রোববার মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এই আহ্বান জানান ।

[৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।

 [৪] তিনি বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। 

[৫]তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগÑ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। সম্পাদনা:সমর চক্রবর্তী